এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রদর্শিত শ্রমনীতি গ্রহণের মাধ্যমেই কেবল শ্রমিকদের যথাযথ মূল্যায়ন ও তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
আজ রবিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত এক সিরাত মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিঞা গোলাম পরওয়ার। মাহফিলে ‘রাসূলের (সা.) শ্রমনীতি ও বর্তমান বাস্তবতা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক অধ্যাপক ড. আব্দুস সামাদ।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক লস্কর মোঃ তসলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, হাফেজ রাশেদুল ইসলাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. মাওলানা আবুল কালাম বাশার, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ও পরিবেশ বিজ্ঞানী ড. আব্দুর রব, জনপ্রিয় ইসলামী স্কলার মুফতী আলি হাসান ওসামা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আকন্দ, কর্নেল (অব.) ডা. জেহাদ খান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ নুরুল ইসলাম সাদ্দাম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সিরাত মাহফিলে বক্তারা বলেন, শুধু বাংলাদেশ নয়, বরং গোটা বিশ্বের শ্রমজীবী মেহনতি মানুষের সার্বিক কল্যাণ ও মুক্তির একমাত্র পথ হচ্ছে রাসূলের (সা.) শ্রমনীতি। পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী শ্রমনীতি শ্রমিকের রক্ত শোষণ করলেও ইসলাম শ্রমিককে ভাইয়ের মর্যাদা দিয়েছে এবং শরীরের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধের নির্দেশ দিয়েছে। বক্তারা আরও বলেন, রাসূলের (সা.) আদর্শ ও নীতি সমাজে বাস্তবায়ন করা সম্ভব হলে শ্রমিক-মালিক বৈষম্য দূর হবে, যা নিশ্চিত করবে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।