এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে আবারও দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৫টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ রাত পর্যন্ত চলে। এতে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিনজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরাইল উপজেলার সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের বাসিন্দা খাদিম মিয়া, আলাল ও আশিকের কাছে পাটি বিক্রির ১ লাখ টাকা পাওনা ছিলেন। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে গত রবিবার (২৮ জুন) রাতে দুই পক্ষের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে গুরুতর জখম হয়ে মো. খাদিম মিয়া নিহত হন।
নিহত খাদিম মিয়ার জানাজার নামাজ শেষে গতকাল সোমবার বিকেলে আবারও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কালিকচ্ছ বাজার এলাকায় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নতুন করে সংঘর্ষে জড়ায়। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এই রণক্ষেত্রে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। সংঘর্ষের সময় ইটের আঘাতে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়ার চোখ জখম হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তবে রবিবার রাতে সংঘর্ষে খাদিম মিয়া নিহতের ঘটনায় এখনো থানায় কোনো মামলা বা লিখিত এজাহার দায়ের করা হয়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
আগস্ট ২৯, ২০২৬
সেপ্টেম্বর ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।