এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে ফেনীর দাগনভূঞায় মোসলেহ উদ্দিন জনি (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার রাজাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোসলেহ উদ্দিন জনি ওই এলাকার মৌলভি বাড়ির মৃত মো. মোস্তফার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বিদ্যুৎ বিভ্রাটের সূত্র ধরে ‘Jo NY’ নামের একটি ফেসবুক পেজ থেকে জাইমা রহমানকে জড়িয়ে অত্যন্ত আপত্তিকর ও মানহানিকর মন্তব্য পোস্ট করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার দাবি ওঠে।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও কোরাইশমুন্সী পুলিশ ফাঁড়ির সহযোগিতায় দাগনভূঞা থানা পুলিশ অভিযান পরিচালনা করে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত জনিকে আটক করতে সক্ষম হয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়জুল আজিম নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "প্রধানমন্ত্রীকন্যা জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে করা কুরুচিপূর্ণ পোস্টটি আমাদের নজরে আসার পরপরই আমরা তৎপরতা শুরু করি। দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।"
তিনি আরও উল্লেখ করেন, অনলাইন প্ল্যাটফর্মে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো বা কারও সম্মানহানি করার মতো যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে পুলিশের সাইবার নজরদারি অব্যাহত রয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে আরও বেশি দায়িত্বশীল ও সংযত থাকার আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা।
সেপ্টেম্বর ৬, ২০২৬
সেপ্টেম্বর ১০, ২০২৬
সেপ্টেম্বর ২০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।