এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঋণখেলাপি হওয়ার কারণে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই রায়ের ফলে তিনি আর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারছেন না এবং নির্বাচন কমিশন এই আসনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করতে পারবে না।
আজ মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর আগে গত ১৫ জুন উভয় পক্ষের শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেছিলেন আদালত।
আদালতে আসলাম চৌধুরীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, মিফতাহ উদ্দিন চৌধুরী এবং আইনজীবী রোকন উদ্দিন মো. ফারুক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আর সংশ্লিষ্ট ব্যাংক এশিয়া পিএলসির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম।
এর আগে মামলাটির আইনি জটিলতা নিরসনে আদালতকে মতামত দিতে গত ২০ জুন দুই জ্যেষ্ঠ আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী ও প্রবীর নিয়োগীকে ‘অ্যামিকাস কিউরি’ (আদালত বন্ধু) হিসেবে নিয়োগ দিয়েছিলেন আপিল বিভাগ।
**আইনি প্রক্রিয়ার পটভূমি:**
মামলার বিবরণী থেকে জানা যায়, চলতি বছরের ৩ জানুয়ারি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছিলেন। তবে তাঁর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন ওই আসনের জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিকী এবং ঋণদাতা ব্যাংক।
গত ১৮ জানুয়ারি ইসি ওই আপিল আবেদনটি খারিজ করে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখে। ইসির এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সংক্ষুব্ধ পক্ষ হাইকোর্টে পৃথক রিট আবেদন করলে গত ২৭ জানুয়ারি হাইকোর্টও তা খারিজ করে দেন। হাইকোর্টের এই আদেশের পর আসলাম চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সবুজ সংকেত পান।
পরবর্তীতে হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে আপিল বিভাগে 'লিভ টু আপিল' করেন জামায়াত প্রার্থী আনোয়ার সিদ্দিকী। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ সেই আবেদন মঞ্জুর করে আদেশ দেন যে, আসলাম চৌধুরী নির্বাচনে জয়ী হলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই আসনের ফলাফল প্রকাশ স্থগিত থাকবে।
এই আইনি স্থগিতাদেশের মধ্যেই গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়ে বেসরকারিভাবে জয়ী হন আসলাম চৌধুরী। এরপর গত ৩১ মার্চ জামায়াত প্রার্থী চূড়ান্ত আপিল আবেদনটি দায়ের করেন। দীর্ঘ শুনানি ও আইনি প্রক্রিয়া শেষে আজ আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের চূড়ান্ত রায় দেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক | ৩০ জুন, ২০২৬
ফুটবল | ৩০ জুন, ২০২৬
ফুটবল | ৩০ জুন, ২০২৬
পাবনা | ৩০ জুন, ২০২৬
সারাদেশ | ৩০ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।