এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ‘স্ববল’ প্রকল্পের আওতায় বিভিন্ন প্রজাতির প্রায় চার হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী বোয়ালমারী উপজেলার কয়েকটি এলাকায় ‘শাপলা নারী উন্নয়ন এসোসিয়েশন’-এর সহযোগিতায় এবং ‘উলাসী সৃজনী সংঘ’-এর বাস্তবায়নে এ চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পুরো কর্মসূচিটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রকল্পের কো-অর্ডিনেটর মোখলেশুর রহমান।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় উপজেলার বেডাদি, মহিশালা, গোবিন্দপুর, হাটখোলারচর ও রাঙামুলারকান্দি এলাকার মোট ১ হাজার ৩২০ জন সুবিধাভোগী সদস্যের মাঝে ৩ হাজার ৯৬০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, গ্রামীণ অর্থনীতিকে স্বাবলম্বী করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন ও পুষ্টির চাহিদা পূরণে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে। চারা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নেত্রকোনা | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
পরীক্ষা | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।