আত্রাইয়ে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান কর্মসূচি শুরু

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
১ অক্টোবর, ২০২৬ ৬:২৫ পিএম
শেয়ার করুন:
আত্রাইয়ে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান কর্মসূচি শুরু

নওগাঁর আত্রাইয়ে ছাগল ও ভেড়ার প্রাণঘাতী ‘পিপিআর’ রোগ প্রতিরোধ ও নির্মূলে বিনামূল্যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপের এ কর্মসূচির আওতায় আগে বাদ পড়া ৩ থেকে ১২ মাস বয়সী ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর টিকা দেওয়া হচ্ছে। আগামী ১ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী চলবে এ কার্যক্রম। এ দফায় উপজেলার প্রায় এক লাখ ছাগল ও ভেড়াকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু আনাছ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন। 

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাইফুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় খামারিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পিপিআর ছাগল ও ভেড়ার একটি মারাত্মক সংক্রামক রোগ। সময়মতো টিকা না দিলে খামারিদের বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। রোগটির বিস্তার রোধ এবং গৃহস্থ ও খামারি পর্যায়ে প্রাণিসম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে সুরক্ষা নিশ্চিত করতে এ টিকাদান কর্মসূচি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।