এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে নওগাঁয় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর এই ভাষণকে দেশের কূটনীতিতে এক নতুন ও গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে দেখছেন জাতীয়তাবাদী আইনজীবীরা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নওগাঁ বার ইউনিটের উদ্যোগে বার ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বার ভবনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সংগঠনের জেলা বার ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. জাকারিয়া হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক পিপি অ্যাডভোকেট আবু জাহিদ মোহাম্মদ রফিকুল আলম। এ সময় আরও বক্তব্য রাখেন আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন এবং অ্যাডভোকেট মোর্তজা মহাতাব উদ্দিনসহ সংগঠনের অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট জাকারিয়া হোসেন বলেন, "বাংলাদেশের পররাষ্ট্রনীতির বলিষ্ঠ ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘের ১১তম বিশেষ অধিবেশনে এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৩ সালের ১ অক্টোবর ৪৮তম সাধারণ অধিবেশনে ভাষণ দিয়ে জাতিকে গর্বিত করেছিলেন। সেই ঐতিহাসিক পথ ধরে ২০২৬ সালের ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো বক্তব্য রেখে দেশের জন্য আরেকটি অনন্য গৌরবগাঁথা রচনা করেছেন।"
বক্তারা আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তাঁর ভাষণে কেবল বিশ্বশান্তি, মানবিকতা ও বহুপাক্ষিক সহযোগিতার ওপরই গুরুত্বারোপ করেননি, বরং ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায্য দাবিকে বিশ্বমঞ্চে অত্যন্ত জোরালোভাবে তুলে ধরেছেন। সরকারের এই দূরদর্শী ও দৃঢ় কূটনৈতিক ভূমিকা বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন আইনজীবীরা।
সমাবেশে জেলা আইনজীবী সমিতির বিপুল সংখ্যক সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।