আত্রাইয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
১ অক্টোবর, ২০২৬ ৬:১৩ পিএম
শেয়ার করুন:
আত্রাইয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। 

প্রবীণদের সম্মান ও সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে সভাপতির বক্তব্যে তিনি বলেন, “প্রবীণরা সমাজের বোঝা নন; বরং তাঁরা আমাদের অভিজ্ঞতা ও সঠিক দিকনির্দেশনার আলোকবর্তিকা। তাঁদের দীর্ঘ জীবনের সঞ্চিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ ও মানবিক সমাজ বিনির্মাণ সম্ভব।” তিনি আরও বলেন, “বর্তমান সরকার ও উপজেলা প্রশাসন প্রবীণদের অধিকার, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। তবে শুধু আইন দিয়ে নয়, পরিবার ও সমাজের প্রতিটি স্তর থেকেই প্রবীণদের প্রাপ্য মর্যাদা ও সম্মান দিতে আমাদের সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।”

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল হান্নান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামান এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট ও যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান সরদার প্রমুখ। 

এর আগে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকার প্রবীণ নাগরিকরা অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।