এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমার সঙ্গে তাঁর বাসভবনে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রোয়াংছড়ি উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) আয়োজিত এ সাক্ষাৎকালে রোয়াংছড়ির সার্বিক উন্নয়ন এবং তরুণ প্রজন্মের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে এমপি মাধবী মারমা রোয়াংছড়ির যুবসমাজের অগ্রগতি, শিক্ষার মানোন্নয়ন, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সামাজিক উন্নয়ন এবং টেকসই অবকাঠামো নির্মাণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “যুবসমাজকে উন্নয়ন ও গঠনমূলক কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত করার মাধ্যমেই একটি সুন্দর, সমৃদ্ধ ও সম্ভাবনাময় রোয়াংছড়ি গড়ে তোলা সম্ভব।”
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক লুপ্রুমং মারমা, সদস্য সচিব নয়ন্ত সেন তঞ্চঙ্গ্যা, যুগ্ম আহ্বায়ক মংক্যওয়াই মারমা, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদস্য মংচনু মারমা, সদস্য হাইনু মং মারমা, মুনথন বমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় যুবদল নেতৃবৃন্দ এলাকার উন্নয়নমূলক অগ্রযাত্রায় যুবসমাজকে ঐক্যবদ্ধ রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সেপ্টেম্বর ৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।