এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর ওয়েলফেয়ার ফোরামের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার ফরিদপুর সদরের মোমিন খাঁর হাট ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে ।
চক্ষু শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা-হামিদা আই হসপিটালের স্বত্বাধিকারী ডা. মোহসিন বেগ। এছাড়াজও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমকাল পত্রিকার প্রকাশক ও ফরিদপুর ওয়েলফেয়ার ফোরামের উপদেষ্টা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ডাক্তার হায়দার আলী, নির্মল কুমার বিশ্বাস ,অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সমাজসেবক মোঃ দেলোয়ার হোসাইন, তোফাজ্জল হোসেন , আব্দুল হান্নান আজম খান ও অন্যান্য সদস্যবৃন্দ।
ফরিদপুর ওয়েলফেয়ার ফোরামের সভাপতি কর্নেল মোহাম্মদ ফারুক ইয়া আযম (অবঃ) শিবিরের সভাপতিত্ব করেন। ফরিদপুর ওয়েলফেয়ার ফোরামের সদস্যরা চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন।
ফরিদপুর ওয়েলফেয়ার ফোরামের সভাপতি কর্নেল মোহাম্মদ ফারুক ইয়া আযম (অবঃ) জানান, সংগঠনটি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে আনোয়ারা হামিদা আই হসপিটাল এর সহযোগিতায় দরিদ্র ও অসহায় মানুষের চোখের ছানি অপারেশনসহ লেন্স লাগানোর সম্পূর্ণ বিষয়টি ব্যবস্থাপনা করে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার মতো মহৎ উদ্যোগের জন্যে ফরিদপুর ওয়েলফেয়ার ফোরাম এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
আনোয়ারা-হামিদা আই হসপিটালের স্বত্বাধিকারী ডা. মোহসিন বেগ দরিদ্র মানুষের চিকিৎসাসেবায় বিশেষ ভূমিকা রাখছেন বলে প্রশংসিত হয়েছেন।
ফোরামের সাধারণ সম্পাদক ডা. হায়দার আলী শিবিরের সার্বিক ব্যবস্থাপনা ও সফলতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
ফরিদপুর ওয়েলফেয়ার ফোরামের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের চক্ষু শিবির নিয়মিত আয়োজন করা হবে যাতে দরিদ্র জনগোষ্ঠীর মানুষ স্বল্প খরচে বা বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা পেতে পারেন।
এপ্রিল ২২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বরিশাল | ২ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।