এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবিসহ একটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড ও পুলিশ। শনিবার (৩ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার কুমিরমারা এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে ট্রলারটি আটক করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা মাঝিসহ ৪-৫ জন চোরাকারবারি পালিয়ে গেছে।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাত আনুমানিক ৩টার দিকে পাথরঘাটা এলাকা থেকে একটি সন্দেহজনক মাছ ধরার ট্রলারকে ধাওয়া করে কোস্ট গার্ড। পরবর্তীতে পিরোজপুর সদর থানা পুলিশের সহযোগিতায় যৌথভাবে ধাওয়া করে পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা পয়েন্টে ট্রলারটি আটক করা সম্ভব হয়। অভিযানের সময় ট্রলারে থাকা ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়।
ওসি আরও জানান, জব্দকৃত ট্রলারে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি রয়েছে। বর্তমানে ট্রলারটি থেকে পণ্য খালাস কার্যক্রম চলছে। উদ্ধার করা কাপড়ের সঠিক পরিমাণ ও আনুমানিক বাজারমূল্য নির্ধারণের কাজ চলমান রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মার্চ ১২, ২০২৫
জুলাই ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।