এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে’—এই প্রত্যয়কে সামনে রেখে ফরিদপুরে নবপ্রতিষ্ঠিত একটি পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) ফরিদপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মোহাজীর কলোনিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কোমলমতি শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা, মননশীলতা ও সাংস্কৃতিক বিকাশে এ প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি সুন্দর, শিক্ষিত ও আলোকিত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের শিশুবান্ধব উদ্যোগ আগামীতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন—ফরিদপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, মহানগর বিএনপির আহ্বায়ক এফ এম কাইউম জঙ্গি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল এবং শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম।
এছাড়াও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।