এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর থেকে কৃষ্ণপুর যাওয়ার পথে শৌলডুবী এলাকায় সড়ক দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
জানা গেছে, গতকাল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনাটি তাঁর চোখে পড়ে। সঙ্গে সঙ্গেই তিনি নিজের গাড়ি থামিয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের সার্বিক খোঁজখবর নেন। আহতদের অবস্থা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেন সংসদ সদস্য।
একই সঙ্গে তিনি মুঠোফোনে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ অনুরোধ জানান। এমপি শহিদুল ইসলাম বাবুলের এমন তাৎক্ষণিক ও দায়িত্বশীল পদক্ষেপে দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো এবং সুচিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়েছে। স্থানীয় পথচারী ও প্রত্যক্ষদর্শীরা তাঁর এই মানবিক ভূমিকার প্রশংসা করেছেন।
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৩ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।