এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর রাজধানী দিল্লির ঐতিহাসিক জন্তর মন্তরে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। দলটির পক্ষ থেকে এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘দিল্লি চলো’ বা ‘জন্তর মন্তর ২.০’।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় দলটির নেতা অভিজিৎ দীপকে এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, “জ্ঞানেশ কুমার অবিলম্বে পদত্যাগ না করলে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ও তরুণরা ১০ অক্টোবর দিল্লির জন্তর মন্তরে গিয়ে অবস্থান নেবে।” তিনি আরও জানান, এটি হবে একটি সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে দেশের সকল স্তরের নাগরিকদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে শুক্রবার দুপুরে মুম্বাইয়ের ঐতিহাসিক শিবাজি পার্কে পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও এবং প্রচণ্ড গরম ও ব্যারিকেড উপেক্ষা করে এক বিশাল সমাবেশ করে সিজেপি। সেখানে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও তরুণ অংশ নেন।
সমাবেশে সিজেপির নেতা অজিঙ্কা শিন্ডে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের পাশাপাশি তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের, ২০২৫ সালের খসড়া ভোটার তালিকা স্থগিত এবং নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত ২০২৩ সালের বিতর্কিত আইন বাতিলের দাবি জানান।
সমাবেশে অভিজিৎ দীপকে অভিযোগ করে বলেন, নির্বাচনের আগে পরিকল্পিতভাবে কোটি কোটি প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে এবং নতুন নাম অন্তর্ভুক্ত করে শাসক দল বিজেপিকে সুবিধা দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, বিভিন্ন রাজ্যের নির্বাচনী ফলাফল জালিয়াতির অংশ হিসেবেই নির্বাচনের ঠিক আগে জ্ঞানেশ কুমারকে এই পদে বসানো হয়েছিল। তিনি দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের বিভিন্ন আসনের পরিসংখ্যান তুলে ধরে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ আনেন।
মুম্বাইয়ের এই সমাবেশে সংহতি প্রকাশ করে যোগ দেন ভারতের বিশিষ্ট নাগরিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ, অভিনেত্রী শাবানা আজমি, চলচ্চিত্র নির্মাতা বিশাল ভরদ্বাজ ও হানসাল মেহতা, সংগীত পরিচালক বিশাল দাদলানি এবং মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী।
এ ছাড়া স্টুডেন্ট ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই), এআইএসএফ-সহ বেশ কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠন এবং শিবসেনা (ইউবিটি) এই কর্মসূচিতে সমর্থন জানায়।
বিক্ষোভকারীরা ভারতের জাতীয় পতাকা, মহাত্মা গান্ধী ও ড. বি আর আম্বেদকরের ছবি ও বিভিন্ন ব্যঙ্গাত্মক স্লোগানযুক্ত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। শান্তিপূর্ণ গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে তরুণদের এই আন্দোলন জাতীয় স্তরে ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন দলটির নেতারা।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজধানী | ৩ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক | ৩ অক্টোবর, ২০২৬
ভারত | ৩ অক্টোবর, ২০২৬
রাজধানী | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।