এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার শালিখা উপজেলার বুনাগাতী ইউনিয়নের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের উদ্যোগে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে এক বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বুনাগাতী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বুনাগাতী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আদিত্য কুমার বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এরপর বুনাগাতী ডিগ্রি কলেজের প্রভাষক গুলশানারা মানপত্র পাঠ করেন। পরে আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলার সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন (টুকু), শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট এবং মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর ব্যক্তিগত সহকারী হরে কৃষ্ণ অধিকারী, আড়পাড়া ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মফিজুর রহমান, মাগুরা কৃষি ডিপ্লোমা কলেজের অধ্যক্ষ নওয়াব আলী এবং শালিখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসাইন শিকদার।
এছাড়াও জেলা বিএনপির সদস্য মোতালেব শিকদার, জেলা যুবদলের সহ-সভাপতি কায়জার হোসেন, সদস্য শাহাদ আলী বিশ্বাস, বুনাগাতী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, শালিখা উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জাহিদুর রহমান জাহিদ ও সদস্য সচিব গোলাম কিবরিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও সংবর্ধনা পর্ব শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
জুলাই ১৩, ২০২৪
জুলাই ১৩, ২০২৫
অক্টোবর ৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
ঢাকা | ২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।