এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি প্রাইভেটকার ও অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় এক চালক গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে ভাঙ্গা উপজেলা কৃষি মার্কেটের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ভাঙ্গা কৃষি মার্কেটের সামনে মহাসড়কের পাশে একটি নীল রঙের প্রাইভেটকার পার্ক করা ছিল। এ সময় দ্রুতগতির একটি সাদা রঙের মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। মাইক্রোবাসের তীব্র ধাক্কায় প্রাইভেটকারটি এবং সেটির পেছনে থাকা একটি অটোরিকশা দুমড়েমুচড়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
এ দুর্ঘটনায় গাড়ির চালক গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে আহত চালককে উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।