এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা সদরের ঐতিহ্যবাহী সদর বাজারের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় বাজারের মধ্য গলিতে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাজার নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও বিএনপি নেতা খোশবুর রহমান খোকন। প্রধান অতিথির বক্তব্যে আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টু বলেন, "নির্বাচন হতে যাচ্ছে বাজারের উন্নয়নের মোক্ষম সুযোগ। যোগ্য ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আগ্রহী প্রার্থীদের নির্বাচিত করতে হবে।"
বিশিষ্ট ব্যবসায়ী প্রকাশ কুন্ডু ও হারুন অর রশিদের যৌথ সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, ব্যবসায়ী ননীগোপাল স্বর্ণকার, রড ব্যবসায়ী স্বপন কুন্ডু, বাচ্চু মিয়া, কাপড় ব্যবসায়ী রাসেল আহমেদ, হোটেল ব্যবসায়ী আউয়াল ফকির, রেস্টুরেন্ট মালিক লিপু প্রমুখ।
সভায় আগামী ১২ জুন, বৃহস্পতিবার বাজারের নির্বাচনের তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনের প্রার্থী হওয়ার ন্যূনতম বয়সসহ বাজারের নানা নিয়ম-কানুন, ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
দীর্ঘদিন পর বাজার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এমন খবরে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। অনেক ব্যবসায়ী জানান, যাঁরা সত্যিকারের সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারবেন, তাঁদেরই তারা ভোট দেবেন। এবারের নির্বাচনে প্রবীণদের পাশাপাশি নবীন প্রার্থীরাও জোরালোভাবে অংশ নিচ্ছেন, যা ভোটের লড়াইকে আরও জমজমাট করে তুলবে বলে মন্তব্য করেন বাজারের অনেকেই।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।