এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের বেড়িরহাট বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে আয়োজিত এ সভায় বিপুল সংখ্যক সর্বস্তরের জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সভায় ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও রাজনীতিবিদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা বলেন,দেশে দীর্ঘদিন ধরে ন্যায় ও ইনসাফভিত্তিক শাসনের অভাব রয়েছে। দুর্নীতি, বৈষম্য ও অনিয়ম সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রয়োজন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই নেতৃত্ব দিতে প্রস্তুত।
তিনি আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়ার সুযোগ দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে আলফাডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম হাফিজুর রহমান বলেন,জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতি নয়, বরং মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। দেশের মানুষের জান-মালের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে জামায়াতের বিকল্প নেই।
উপজেলা নায়েবে আমীর এস এম রিদওয়ানুন্নবী তাঁর বক্তব্যে বলেন,আগামী নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সিদ্ধান্ত নিলে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। জামায়াতে ইসলামী সেই কল্যাণরাষ্ট্র গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছে।
সভায় সভাপতিত্ব করেন পাচুড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর নাসির শেখ। সভাপতির বক্তব্যে তিনি বলেন,পাচুড়িয়া ইউনিয়নের মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করতে হবে।
এ সময় পাচুড়িয়া ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি ইসলামের দশ দলের নেতাকর্মীরাও সভায় অংশগ্রহণ করেন। সভা শেষে নির্বাচনী কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।