এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়া শহরের বাগানবাড়ি এলাকা থেকে আরিফুল ইসলাম ইমন (১৮) নামের এক নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইমন ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
নিহত আরিফুল ইসলাম ইমন নাটোর জেলার লালপুর থানার জোতদৈবকী গ্রামের মধু আলীর ছেলে। তিনি পড়াশোনার সুবাদে ব্রাহ্মণবাড়িয়া শহরের বাগানবাড়ি এলাকায় সৈয়দ বাহালুল নামক এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
স্থানীয় ও সহপাঠী সূত্রে জানা যায়, ২৫ জানুয়ারি (রবিবার) দুপুর ১২টার দিকে সহপাঠীরা ইমনের ঘরে গিয়ে তাকে মেঝেতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ইমনের মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে তার সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অক্টোবর ২২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।