বিজয়নগরে শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের মিরাসানী বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় মাগরিব নামাজের পর এ কর্মসূচি আয়োজন করা হয়।
সিংগারবিল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইকতিয়ার উদ্দিন ইকতারের সঞ্চালনায় এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেহান উদ্দিন ভুঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগারবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সজল মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য মোঃ হেলাল উদ্দিন ভুঁইয়া, বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সাইদ খুকন, সিংগারবিল ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কর চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ খান কালো, সিংগারবিল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সজিব ভুঁইয়া, মাওলানা আবু সালেহ নোহাব,মাওলানা ওবায়দুল হক, মোঃ মাছুম মিয়া, আজিজুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশগঠনে তাঁর অবদান ও আদর্শ নিয়ে আলোচনা করেন। তারা বলেন, জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্ব ও গণতান্ত্রিক চিন্তাধারা আজও জাতির জন্য প্রেরণার উৎস।
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম,এবং প্রয়াত সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার সন্তান মরহুম আরাফাত রহমান কোকোসহ সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বক্তারা আরও জানান, আগামী ২২ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় আগমন করবেন। এই ঐতিহাসিক সফর সফল করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে সর্বসম্মতিক্রমে বিএনপি মনোনীত প্রার্থী, ‘তিতাস পাড়ের অহংকার’, জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
What's Your Reaction?
মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ