এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের অবিস্মরণীয় দুই নাম—শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মহান এই দুই রাষ্ট্রনায়কের রুহের মাগফিরাত কামনায় বান্দরবানে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল।
মঙ্গলবার (২০ জানুয়ারি) জেলার পান বাজারস্থ জেলা পরিষদ রেস্ট হাউজ প্রাঙ্গণে এই সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। সকাল থেকেই ক্যাম্প প্রাঙ্গণে ভিড় জমান নানা বয়সী অসংখ্য মানুষ। অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ পেয়ে অসহায় ও দরিদ্র রোগীদের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।
মেডিকেল ক্যাম্পে ড্যাবের অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ মেডিসিন, চর্ম, শিশু এবং সাধারণ রোগের চিকিৎসা প্রদান করেন। দুর্গম ও পাহাড়ি এলাকার অনেক রোগী দীর্ঘ দিন পর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ পাওয়ার সুযোগ পান।
অনুষ্ঠানটি পরিদর্শন করেন ৩০০ নং সংসদীয় আসনের পদপ্রার্থী জনাব সাচিং প্রু জেরী। এ সময় তিনি তাঁর বক্তব্যে বলেন, “শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেবল একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি ছিলেন স্বাধীনতা-উত্তর বাংলাদেশের পুনর্গঠনের রূপকার এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। অন্যদিকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন স্বৈরাচারবিরোধী আন্দোলনে আপসহীন থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে গেছেন। তাঁদের আদর্শকে বুকে ধারণ করেই আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই।”
ড্যাবের নেতৃবৃন্দ ও আয়োজকরা জানান, এই মানবিক উদ্যোগ কেবল একটি অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। তাঁরা পর্যায়ক্রমে বাংলাদেশের ৩০০টি সংসদীয় আসনেই ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছেন। এর মূল লক্ষ্য হলো—দেশের প্রতিটি প্রান্তের সাধারণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং শহিদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া।
কর্মসূচির শেষ পর্বে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক সমাজের প্রতিনিধি, সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আগত সেবাগ্রহীতা ও সুধীজন ড্যাবের এই আয়োজনকে ‘সময়োপযোগী ও মানবিক’ উদ্যোগ হিসেবে অভিহিত করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, মানবিক রাজনীতি ও জনসেবার এই ধারা ভবিষ্যতে আরও বেগবান হবে এবং দেশের সর্বস্তরের মানুষ এর সুফল ভোগ করবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।