এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের ছোট বেতি ত্রিপুরাপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে ১৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত ১টার দিকে আলীকদম সেনা জোন ও আলীকদম থানা পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—কিকো ম্রো (২৫), পুমাং ম্রো (৩২) এবং মো. শহিদুল ইসলাম (২৭)। অভিযানের সময় পাচারকারী চক্রের আরেক সদস্য রওগাও ত্রিপুরা (৪৭) পালিয়ে যান। জব্দ করা ইয়াবার বাজারমূল্য প্রায় ২৬ লাখ ১০ হাজার টাকা।
আলীকদম থানার সেকেন্ড অফিসার এসআই শাহাদাৎ হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে ১৪,৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। মাদক আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।”
তিনি আরও জানান, “এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”
প্রসঙ্গত, সীমান্তবর্তী এ উপজেলায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী।
ফেব্রু ২, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।