এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলার থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিদ্যালয় মাঠ এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা। এছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপ ও দলীয় ক্রীড়াসহ বিভিন্ন মজার খেলায় অংশ নেয়। প্রতিটি ইভেন্টে ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রতিযোগিতার মনোভাব ছিল দেখার মতো। খেলাধুলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল বলেন, "শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, ধৈর্য ও নেতৃত্ব দেওয়ার গুণাবলি সৃষ্টি করে। সুস্থ সমাজ গঠনে ক্রীড়া ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে হবে।"
বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা বলেন, "শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে প্রতি বছর আমরা এই আয়োজন করে থাকি। ভবিষ্যতে ছাত্রীদের মেধা ও দক্ষতা আরও শাণিত করতে এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে।"
পুরস্কার বিতরণী পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমাপনী বক্তব্যে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
মার্চ ১৭, ২০২৬
আগস্ট ৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।