এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় শান্তি, সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখার লক্ষ্যে বান্দরবানের থানচিতে স্থানীয় জনসাধারণের সাথে গণসংযোগ সভা করেছে বলিপাড়া জোন (৩৮ বিজিবি)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উপজেলার ক্যচুপাড়া এলাকায় এই জনসম্পৃক্ততামূলক সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বলিপাড়া জোনের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক (বিজিডিও-৩২২) মো. জাকির হোসেন উপস্থিত থেকে স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা, চাহিদা ও মতামত মনোযোগসহকারে শোনেন। এসময় তিনি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের দুষ্কৃতিকারী যাতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
বক্তব্যে তিনি অবৈধ সীমান্ত পারাপার, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান, মাদক পাচারসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে স্থানীয়দের সোচ্চার হওয়ার পরামর্শ দেন। দেশ ও জাতির সুরক্ষায় এ সংক্রান্ত যেকোনো গোপন তথ্য দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা সংশ্লিষ্ট প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয়দের উদ্বুদ্ধ করেন।
সভায় বিজিবি কর্মকর্তা সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তায় বিজিবি এবং সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার গুরুত্বের ওপর বিশেষ জোর দেন। বিজিবির এই জনহিতকর উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় স্থিতিশীলতা রক্ষা এবং স্থানীয় জনগণের কল্যাণে বিজিবির এই ধরনের জনসম্পৃক্ততামূলক কার্যক্রম আগামীতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
---
**সংবাদদাতা:**
অনুপম মারমা
প্রতিনিধি, থানচি, বান্দরবান।
আগস্ট ৭, ২০২৫
ফেব্রু ১৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।