এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের দেওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— উপজেলার চানপুর এলাকার বাসিন্দা মো. কবির হোসেন, জাহিদুল ইসলাম, হান্নান কাজী ওরফে রুবেল, আব্দুল্লাহ এবং সহিদ ভূঁইয়া।
পুলিশ সূত্রে জানা যায়, দেওয়ান বাজার এলাকায় সিএনজি অটোরিকশায় করে মাদকের একটি বড় চালান নিয়ে যাওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস দল সেখানে অবস্থান নেয়। সন্দেহভাজন একটি অটোরিকশা পৌঁছালে থামার সংকেত দেওয়া হয়। পরে যানটিতে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে গাড়িতে থাকা পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, গ্রেফতার আসামিদের অনেকেই দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারের সাথে জড়িত। তাদের মধ্যে মো. কবির হোসেনের বিরুদ্ধে বিজয়নগর থানাসহ বিভিন্ন থানায় দুটি এবং আব্দুল্লাহ ও সহিদ ভূঁইয়ার বিরুদ্ধে একটি করে মাদক মামলা রয়েছে।
বিজয়নগর থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদক ও অটোরিকশাটি বিধি অনুযায়ী জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।