এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সাবেক আইনমন্ত্রীর পক্ষে পোস্টারিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের দুইজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পক্ষে “আনিসুল হক মুক্তির সংগ্রাম পরিষদ” নামে একটি ফেসবুক পেজ খুলে এবং এলাকায় প্রকাশ্যে পোস্টারিং করে প্রচারণা চালানোর অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—উপজেলার উত্তর ইউনিয়নের করুয়াতলী গ্রামের নুর মোহাম্মদের ছেলে, নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. জরপুল ইসলাম জয় এবং মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ গ্রামের মধ্যপাড়ার কাশেম মিয়ার ছেলে, ছাত্রলীগের সদস্য শেখ আফরান ইউসুফ।
এদিকে আখাউড়া উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভেরিফাইকৃত আইডিতে প্রতিক্রিয়া জানিয়ে বলেন,, ইউসুফ দীর্ঘ দিন কারাভোগ করার পরে ও আজ পুলিশের হাতে এরেস্ট ইউসুফকে নতুন করে এরেস্ট,,, অপরাধ দেখানো হয়েছে পোষ্টার নাকি লাগাইছে,, ভাবছিলাম দেশে হয়ত পরিবর্তন আসবে, পরিবর্তন হইল কই যেই লাউ সেই কদু,,,অনতিবিলম্বে জয়ফল ও ইউসুফের নিঃশর্ত মুক্তি চাই।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে এবং বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
রাজনীতি | ১২ আগস্ট, ২০২৬
জাতীয় | ১২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
খুলনা | ১২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।