এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— রেহেনা বেগম (৬০) ও মর্জিনা বেগম (৫৫)। এছাড়া ডা. নুসরাত (২৯) নামে আরও একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শরীফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে তিন নারীকে আনা হয়েছিল, যাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ‘সৌহার্দ্য পরিবহনের’ বাসটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে পন্টুন দিয়ে ফেরিতে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় কয়েকজন যাত্রী দ্রুত বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও বাকিরা তলিয়ে যান।
জেলা প্রশাসন জানিয়েছে, তলিয়ে যাওয়া বাসটি বর্তমানে নদীর প্রায় ৯০ ফুট গভীরে শনাক্ত করা হয়েছে। উদ্ধারকাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী। বিআইডব্লিউটিএ-এর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় বাসটি পানি থেকে তোলার চেষ্টা চলছে। তবে বৈরী আবহাওয়া এবং ঝড়-বৃষ্টির কারণে উদ্ধার অভিযানে কিছুটা বিঘ্ন ঘটছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের সন্ধানে এবং বাসটি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
ঢাকা | ২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।