এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় পূর্ববিরোধের জের ধরে একটি মোটরসাইকেল গ্যারেজে হামলা, ভাঙচুর ও চারজনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় গ্যারেজের ক্যাশ থেকে নগদ টাকা লুট করা হয়েছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার গৈলা ইউনিয়নের ফুল্লশ্রী এলাকায় এ ঘটনা ঘটে।
থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী আনোয়ার হোসেন মোল্লা দীর্ঘদিন ধরে গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের ফুল্লশ্রী এলাকায় মোটরসাইকেল গ্যারেজ ব্যবসা চালিয়ে আসছেন। মঙ্গলবার রাতে লাবন্য বেগম, তার ছেলে লাবিব তালুকদার ও ভাই জাকির হাওলাদারসহ ৫-৬ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ গ্যারেজে অতর্কিত হামলা চালায়।
অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা প্রথমে গ্যারেজ মালিক আনোয়ার হোসেন মোল্লাকে মারধর করে গুরুতর আহত করে। তার চিৎকারে স্ত্রী মিনারা বেগম, পপি আক্তার ও তানজিন আহম্মেদ অহন এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও পিটিয়ে আহত করে। এ সময় তারা গ্যারেজের সরঞ্জাম ভাঙচুর করে এবং ক্যাশ বাক্স থেকে নগদ টাকা লুট করে নিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা মন্তব্য করতে রাজি হননি।
ঘটনার পর বুধবার সকালে গ্যারেজ মালিক আনোয়ার হোসেন মোল্লা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদ খান বলেন, “থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তবে বিষয়টি এখনো মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
নভেম্বর ২০, ২০২৫
সেপ্টেম্বর ১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাজধানী | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।