এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও দলীয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা বিএনপির এক গুরুত্বপূর্ণ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুর ১২টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল চকলেট-এর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম লিটন-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময়ই জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে। বর্তমান সময়ে আমাদের ঐক্যবদ্ধ থাকা সবচেয়ে জরুরি। দেশ ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে তৃণমূলের নেতাকর্মীদের ত্যাগ ও শ্রমই আমাদের মূল শক্তি। সাংগঠনকে শক্তিশালী সকল ভেদাভেদ ভুলে গিয়ে আত্রাই উপজেলা বিএনপিকে একটি শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তুলতে হবে।
প্রধান বক্তা ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, দলের শৃঙ্খলা বজায় রাখা আমাদের প্রধান লক্ষ্য। তৃণমূল পর্যায়ে দলের ভিত্তি মজবুত করতে এই বর্ধিত সভার আয়োজন। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলকে সুসংগঠিত করতে হবে যাতে যেকোনো পরিস্থিতিতে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক ও মো. কামরুল হাসান সাগর, আত্রাই উপজেলা বিএনপি প্রমুখ।
এছাড়াও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলমসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। বক্তারা আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে সবাইকে সর্বাত্মক প্রস্ততি নেওয়ার আহ্বান জানান।
সেপ্টেম্বর ৩০, ২০২৪
মার্চ ৫, ২০২৪
মার্চ ৩, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
পাবনা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।