এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী সর্বোচ্চ ফোরাম ‘সিন্ডিকেট’-এর সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু। জাতীয় সংসদের স্পীকারের পক্ষ থেকে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।
রোববার (১৭ মে) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে প্রকাশিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘নওগাঁ বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’-এর ধারা ১৮(১)(ঙ) মোতাবেক জাতীয় সংসদের স্পীকার এই মনোনয়ন প্রদান করেছেন। সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত এই আদেশটি ইতিমধ্যেই সংশ্লিষ্ট সকল দপ্তরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।
নওগাঁ জেলায় উচ্চশিক্ষার প্রসারে নবপ্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে সিন্ডিকেট কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী ফোরামে মো. রেজাউল ইসলাম রেজু এমপির অন্তর্ভুক্তি এই অঞ্চলের শিক্ষা বিস্তারে এক নতুন দিগন্তের উন্মোচন করবে।
এদিকে, মো. রেজাউল ইসলাম রেজু এমপি সিন্ডিকেট সদস্য মনোনীত হওয়ায় আত্রাই ও রাণীনগর উপজেলার সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং শিক্ষক সমাজ এই যুগোপযোগী সিদ্ধান্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পীকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, একজন শিক্ষা-অনুরোগী জনপ্রতিনিধি হিসেবে মো. রেজাউল ইসলাম রেজু এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে জোরালো ভূমিকা রাখতে পারবেন। তাঁর এই নতুন দায়িত্বপ্রাপ্তি নওগাঁ বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও আদর্শ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার পথকে আরও সুগম করবে বলে সকলের প্রত্যাশা।
জানু ৩১, ২০২৬
মার্চ ২১, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।