এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হামের উপসর্গ নিয়ে অভ্রনীল নামের ১১ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এই অকাল মৃত্যুতে পুরো এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নগরকান্দা উপজেলার মজলিসপুর গ্রামের অনাদি মালোর ছেলে অভ্রনীল জন্মের পর থেকেই নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিল। সম্প্রতি তার শরীরে হামের বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ফরিদপুর শিশু হাসপাতালে ভর্তি করেন। তবে সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকায় নেওয়ার পর শিশুটির অবস্থা আরও সংকটাপন্ন হলে তাকে টানা তিন দিন লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে শনিবার রাতে ছোট্ট অভ্রনীল মৃত্যুর কোলে ঢলে পড়ে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কান্নাজড়িত কণ্ঠে পরিবারের সদস্যরা জানান, আদরের সন্তানকে বাঁচাতে তাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না, সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। পরে ধর্মীয় রীতিনীতি মেনে শিশুটির শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।
ফুটফুটে এই শিশুর এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা। তার মৃত্যুতে পরিবারসহ পুরো মজলিসপুর গ্রামে এখন শোক ও বিষাদের নীরবতা বিরাজ করছে।
এপ্রিল ২৩, ২০২৬
জুলাই ৩১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।