এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সংকীর্ণ পুরাতন জরাজীর্ণ ব্রীজ। একসাথে দুটি গাড়ি পার হতে পারে না। রাস্তার উপর ফলমূলসহ নানান দোকান। গাড়ির চালকরা যেখানে সেখানে গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা করান। সৃষ্টি হয় তীব্র যানজট। প্রায় আধা কিলোমিটার পর্যন্ত লেগে থাকে গাড়ির সাড়ি। চরম দূর্ভোগে যাত্রীরা।
এসব চিত্র ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল বাজারের। এখানে যানজট নিত্যদিনের ঘটনা। বিশেষ করে পত্যেক বৃহস্পতিবার খরমপুর কল্লা শহীদের মাজারে ভক্তদের যাথায়ত বেশি থাকার কারণে দীর্ঘ জট লেগে থাকে। এ যেন গ্রামের মধ্যে শহরের দূর্ভোগ।
এদিকে উপজেলার চান্দুর ইউনিয়নের আমতলী বাজারেও একই দূর্ভোগ। সারাবছর এখানে দীর্ঘ যানজট লেগেই থাকে। রাস্তা দখল করে মাছ, ফলমূল ও সবজি বিক্রি করাকে দায়ী করছেন অনেকেই। কেউবা আবার রাস্তায় গাড়ি পার্কিং ও যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী উঠানো নামানোকে দায়ী করছেন।
যাত্রীরা জানান, যানজটের কারণে অনেক গুরুত্বপূর্ণ সময় তাদের নষ্ট হয়। অনেক সময় জরুরি রোগী নিয়ে যথা সময়ে হসপিটালে যাওয়া যায় না। আবার পরীক্ষার্থীরা যথা সময়ে পরীক্ষার কেন্দ্র পৌঁছাতে পারেন না। এই যানজটে অনেক সময় আধা ঘন্টা আবার কখনো দুই-আড়াই ঘন্টা সময় লেগে যায়। এর জন্য দুই আড়াই ঘন্টা আগে বাসা থেকে বের হতে হয়।
গাড়ি চালকরা জানান, এই যানজটের কারণে দুই-তিন ঘন্টা সময় চলে যায়। এতে তাদের অনেক ক্ষতি হয়। এই যন্ত্রণাদায়ক যানজট থেকে মুক্তি চান সকলেই।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।