এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আখাউড়া উপজেলার বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ফলমূল, সবজি, ডিম, মুরগি ও ভোজ্যতেলের পাশাপাশি কাপড় ও কসমেটিকস পণ্যের দাম বৃদ্ধিতে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।
বাজার ঘুরে দেখা যায়, তরমুজ ৪৮০ থেকে ৫২০ টাকা, খেজুর মানভেদে প্রতি কেজি ৪৫০ থেকে ১২০০ টাকা, বেগুন ৬০–৮০ টাকা এবং আলু ৪০–৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০–২০০ টাকা এবং দেশি মুরগি ৫৫০–৬৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
ক্রেতাদের অভিযোগ, রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় কৃত্রিম সংকট তৈরি করেন। ফলে সাধারণ মানুষ প্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন।
অন্যদিকে, আসন্ন ঈদকে সামনে রেখে কাপড়, কসমেটিকস এবং শিশুদের পোশাকের দামও বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। অনেকের অভিযোগ, আগের তুলনায় এসব পণ্যের দাম কয়েকগুণ পর্যন্ত বাড়ানো হয়েছে।
এ অবস্থায় সচেতন নাগরিক ও ক্রেতারা বাজারে নিয়মিত তদারকি জোরদারের দাবি জানিয়েছেন। তারা স্থানীয় প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর কার্যকর বাজার মনিটরিং এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
বিশ্লেষকদের মতে, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা, বাজারে নিয়মিত নজরদারি এবং ব্যবসায়ীদের নৈতিক দায়িত্ববোধ বৃদ্ধি করা গেলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।