এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবী ঐক্যজোট-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রমজানের ১৬তম দিনে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলার প্রায় ৫০টিরও বেশি সামাজিক সংগঠন নিয়ে গঠিত এই ঐক্যজোট জেলার অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানে সমাজসেবামূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করা হয়। ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ জেলা সদর হাসপাতালে নিয়োজিত বেশ কয়েকজন সরকারি চিকিৎসক এবং সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বক্তারা এই সকল সামাজিক স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন হলো সার্বিক মঙ্গল কামনা করেন এবং যেকোনো সরকারি সহায়তার প্রয়োজনে সহযোগিতা করার আশ্বাস দেন
এ সময় আখাউড়া ব্লাড ফাউন্ডেশন-এর উপদেষ্টা ও সাংবাদিক মোঃ শাহাবুদ্দিন আহমেদ এবং প্রতিষ্ঠাতা পরিচালক রবিন হোসেন-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সহ জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ৫০টিরও বেশি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সফল করতে যারা সেবা, শ্রম ও সহযোগিতা দিয়েছেন, আয়োজকদের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
ফেব্রু ১২, ২০২৫
জুন ১৭, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।