এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় জ্বালানি তেল ব্যবসায়ীদের সিন্ডিকেট, (কৃত্রিম) সংকট তৈরি করে অতিরিক্ত মূল্যে বিক্রি অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার ৬ মার্চ বিশ্ববাজারে অস্থিরতা ইরানের সাথে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলমান এই অজুহাতে আখাউড়ায় বেশকটি জ্বালানি তেলের দোকান ও ডিপোতে জ্বালানি তেলের কৃত্রিম সম্পদ তৈরি করে অতিরিক্ত মূল্যে বিক্রি করছে। এমনটাই জানান স্থানীয় বাসিন্দাদের মধ্যে বেশ কয়েকজন ভুক্তভোগী ক্রেতাগণ। আখউড়ার বাইপাস এলাকা এবং সড়ক বাজার গাজীর বাজার দরখার, গঙ্গাসাগর মোগরা বাজার ও তন্তর বাজার সহ উপজেলার বেশ কয়েকটি প্রতিষ্ঠানে নিয়ম দেখা গেছে।
কয়েকজন মোটরসাইকেলের আরোহী বলেন, যেখানে সরকারিভাবে এ বিষয়ে এখনও কোনো স্পষ্ট নির্দেশনা বা প্রজ্ঞাপন জারি হয়নি। অথচ করে জ্বালানি তেল ব্যবসায়ীরা নিজেরাই তেলের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মূল্য নেওয়া কারণে বাজারে ক্রেতারা বড় ধরনের অসুবিধার শিকার হচ্ছেন। একাধিক জ্বালানি তেলের দোকানে সরকারের পূর্বে নির্ধারিত সাধারণ মূল্য অমান্য করে (লিটার প্রতি ১৫-২০ টাকা কারো কাছ থেকে ১৭ থেকে ২০ টাকা পর্যন্ত অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করছে।
বিশেষ করে মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য সর্বোচ্চ ২-৫ লিটার তেল দেয়া হচ্ছে। অভিযোগ উঠেছে ভোক্তাদের চাহিদা অনুযায়ী তেল বিক্রি না করে নিজেরা অবৈধ ভাবে মজুদ করে রেখেছেন। শুধু তাই নয় ডিপোতে কাগজে কলম দেখাচ্ছে ভোক্তাদের চাহিদা মতই তেল দিচ্ছেন বলে দাবি করে ভুয়া হিসাব দেখানোসহ নানা কৌশলে অতিরিক্ত লাভ নেওয়া হচ্ছে।
স্থানীয় ক্রেতারা আশা করছেন, উপজেলা প্রশাসন এবং ভ্রাম্যমান আদালত বিষয়টি নজরে এনে দ্রুত ব্যবস্থা নিলে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মূল্যের সিন্ডিকেট নিয়ন্ত্রণে আসবে।
এই ঘটনা প্রমাণ করছে, ভোক্তাদের অধিকার রক্ষা এবং জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপ এখন সময়ের দাবি।
ডিসেম্বর ২২, ২০২৫
অক্টোবর ১৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।