এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁয় প্রথম শ্রেণীতে পড়ুয়া ৬ বছর বয়সি এক শিশু ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যাক্তি মতিবুল (৩০) কে মাত্র ৩ ঘন্টার মধ্যেই আটক করেছে ধামুরহাট থানা পুলিশ। এছাড়া পৃথক স্থানে ৪ বছর বয়সি এক কন্যা শিশুকে ধর্ষণের ঘটনায় র্যাব-৫, সিপিসি-৩,এর একটি চৌকস টিম নওগাঁর ধামুরহাটে অভিযান চালিয়ে অভিযুক্ত গফুর নামে এক ব্যাক্তিকে আটক করেছে।
নওগাঁর ধামুরহাটে শিশু ধর্ষণের ঘটনাটি ঘটে শুক্রবার ৬ মার্চ বিকেলে ধামুরহাট উপজেলা সদর ইউনিয়নের মইশড় গ্রামে। ধর্ষণের অভিযোগে পুলিশ কর্তৃক আটককৃত মতিবুল মইশড় গ্রামের মোকলেছুর রহমানের ছেলে। ভিকটিম শিশু ঐ এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রথম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী। ছাত্রীর মা জানায়, ঘটনার সময় বিকেলে তার মেয়ে বাড়ির পাশে খেলাধুলা করছিলো। খেলাধুলা করার সময় মতিবুল আমার শিশু মেয়েকে খাবার দেওয়ার কথা বলে পাশেই তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি জানার সাথে সাথে রক্তাক্ত অবস্থায় মেয়েকে উদ্ধার করে ভ্যান যোগে প্রথমে রামুরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করেন। এর পরই নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য এনে ভর্তি করা হয়।
ঘটনার খবর পাওয়া মাত্র নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ক্রাইম) ভিকটিম শিশুকে হাসপাতালে দেখতে গিয়ে দায়িত্বরত চিকিৎসকদের সাথে কথা বলে শিশুটির সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ জানান।
এঘটনায় নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে। নারী ও শিশু ধর্ষকদের বিরুদ্ধে নওগাঁ জেলা পুলিশ আইন অনুযায়ী কঠোর হস্তে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে। অপরদিকে মাত্র ৪ বছর বয়সি এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে এজাহার নামীয় আসামী আব্দুল গফুর (৫০) কে শুক্রবার ৬ মার্চ বিকেলে নওগাঁর ধামুরহাট থানাধীন কানাই এলাকায় অভিযান চালিয়ে আটক করেছে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের একটি চৌকস টিম।
র্যাব জয়পুরহাট কাম্প থেকে প্রতিবেদককে জানানো হয়, গত ৩ মার্চ জয়পুরহাট জেলার পাঁচববি থানাধীন খাসবাগুরী এলাকায় শিশুটি বাড়ির সামনে বিকেলে খেলা করার সময় একই গ্রামের গফুর শিশুটিকে কৌশলে তার নিজ বাড়ির গোয়াল ঘড়ে নিয়ে ধর্ষণকালে শিশুটি চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে যায় সে সময় গফুর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এঘটনায় ভিকটিম শিশুর পিতা ঐ দিনই পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন। আসামী পলাতক থাকায় মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের ভিত্তিতে র্যাবের চৌকস টিম শুক্রবার নওগাঁর ধামুরহাট উপজেলায় অভিযান চালিয়ে গফুরকে আটক পূর্বক পাঁচবিবি থানায় হস্তান্তর করেন।
এপ্রিল ৮, ২০২৪
সেপ্টেম্বর ১৫, ২০২৪
জুলাই ১৪, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।