এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার ওলামা-মাশায়েখদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন বিএনপি জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। সভায় তিনি নির্বাচিত হলে রাষ্ট্র পরিচালনায় আলেম সমাজের পরামর্শ ও দিকনির্দেশনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার হাজী সাব্বির আহমেদ মার্কেট সংলগ্ন মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা ওলামা দলের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সদর দক্ষিণাঞ্চলের চারটি ইউনিয়নের বিশিষ্ট ওলামা-মাশায়েখরা অংশ নেন।
সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মুফতি ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুফতি নুরুল্লাহ আল মানসুরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া সদর-বিজয়নগর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শ্যামল বলেন, “বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন সর্বদা আলেম-ওলামাদের পরামর্শকে গুরুত্ব দিয়েছে। এর উজ্জ্বল দৃষ্টান্ত হলো ২০০১ সাল, যখন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীকে জোট থেকে মনোনয়ন দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করা হয়েছিল। বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও আলেমদের সঙ্গে নিয়ে মিলেমিশে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী।”
তিনি আরও বলেন, “অতীতের ধারাবাহিকতায় আগামী দিনেও বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে আলেম সমাজের সুচিন্তিত দিকনির্দেশনা নিয়েই দেশ পরিচালনা ও উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম।
এছাড়াও ওলামা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফেজ মাওলানা রশিদ আহমদ, সদস্য সচিব কাজী মাওলানা ইয়াহইয়া মাসউদ, জামিয়াতুল আবরার উরশিউড়ার মহাপরিচালক মুফতি লুৎফুর রহমান, শিলাউর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আমিনুল ইসলাম, বাসুদেব মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কবির আহমদ, সেন্দ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কারী তাজুল ইসলাম, চান্দপুর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসাইন এবং জামিয়া তারিকুল ইমান মাদরাসার প্রিন্সিপাল মুফতি ইসহাক আল হোসাইনসহ ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় উপস্থিত ওলামা-মাশায়েখরা দেশের সার্বিক পরিস্থিতি, ধর্মীয় শিক্ষার প্রসার, সামাজিক স্থিতিশীলতা ও জাতীয় ঐক্য রক্ষার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং প্রার্থীর কাছে তাদের প্রত্যাশার কথা জানান।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।