এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িযার কসবা উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে প্রতিদ্বন্ধি প্রার্থীর সমর্থকরা কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। আহত এমদাদুল হক পলাশ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী রাশেদুল কাউসার ভুইয়া জীবনের সমর্থক। মঙ্গলবার ভোররাতে উপজেলার শাহপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতের স্বজনরা অভিযোগ করে বলেন, নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাশেদুল কাউসার ভুইয়া জীবনের (আনারস) সমর্থক। পলাশ ভোররাতে নিজ গ্রাম শাহপুর যাবার সময় কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ছাইদুর রহমান স্বপনের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় পলাশের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়া হয়। পরে তাকে গুরুতর অবস্থায় প্রথমে কসবা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নেওয়া হলে সেখান থেকে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট রাশেদুল ভুইয়া কাউসার জীবন বলেন ,নির্বাচনে তার নেতাকর্মীদের বিভিন্ন সময়ে হামলা ও মারধরের ঘটনা ঘটাচ্ছে প্রতিপক্ষের লোকজন। নির্বাচনে ভয় ভীতি সৃষ্টি করছে যাতে ভোটাররা কেন্দ্রে ভোট দিতে থেকে বিরত থাকে। তিনি এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রশাসনের যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবী জানান।
তবে অভিযোগের বিষয় জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী ছাইদুর রহমান স্বপন বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। এ ধরণের ঘটনা ঘটেছে কি না তা তিনি খোঁজ নিয়ে দেখবেন।
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ বলেন হামলার ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। কি কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।
সেপ্টেম্বর ২৭, ২০২৫
সেপ্টেম্বর ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।