এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিভিন্ন হাটবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি শুরু হয়েছে। বিশেষ করে লেবু, শসা ও সিলিন্ডার গ্যাসের দামে অসাধু সিন্ডিকেটের কারসাজির অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ সাধারণ মানুষ। এতে রমজানের আগেই জনমনে চরম উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে ও সরেজমিনে ঘুরে জানা যায়, উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র যেমন— আমতলী বাজার, চম্পকনগর বাজার, পত্তন সিমনা বাজার, মিরাসানী বাজার এবং সিংগারবিল বাজারে হঠাৎ করেই সবজির দাম আকাশছোঁয়া। ইফতার সামগ্রী হিসেবে বহুল ব্যবহৃত লেবু ও শসার দাম কয়েকগুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। সাধারণ ক্রেতাদের অভিযোগ, ব্যবসায়ীদের একটি অসাধু চক্র বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে পরিকল্পিতভাবে দাম বাড়াচ্ছে।
তবে সাধারণ মানুষকে সবচেয়ে বেশি ভোগান্তিতে ফেলেছে সিলিন্ডার গ্যাসের (এলপিজি) লাগামহীন মূল্যবৃদ্ধি। জানা গেছে, সরকার নির্ধারিত সিলিন্ডার গ্যাসের মূল্য ১,৩০৬ টাকা হলেও বিজয়নগরের বিভিন্ন স্থানে তা বিক্রি হচ্ছে ১,৮০০ থেকে ২,০০০ টাকায়। বিক্রেতারা ইচ্ছেমতো দাম আদায় করায় ক্রেতাদের মধ্যে একধরনের ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। বাড়তি দামে নিত্যপ্রয়োজনীয় এই জ্বালানি সংগ্রহ করতে গিয়ে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো আক্ষরিক অর্থেই হিমশিম খাচ্ছে।
রমজান মাস সংযম ও স্বস্তির মাস হলেও, বাজারে এই লাগামহীন মূল্যবৃদ্ধি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য সাধারণ মানুষকে হতাশ করেছে। সচেতন মহলের মতে, এখনই বাজার মনিটরিং জোরদার করা না হলে রমজানের মাঝামাঝি সময়ে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।
সিন্ডিকেটের এই অপতৎপরতা রুখে দিয়ে বাজারে স্বস্তি ফেরাতে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ, নিয়মিত বাজার তদারকি এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ক্রেতারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ঢাকা | ১১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।