এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে দেখা গেল ভিন্ন এক চিত্র। আইনি লড়াইয়ে জয়ী হয়ে প্রার্থিতা ফিরে পেলেও শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. নাছির উদ্দিন হাজারী। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
এর আগে, গত ২৯ ডিসেম্বর কসবা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নাছির উদ্দিন হাজারী। তবে যাচাই-বাছাইয়ের সময় মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকার অভিযোগে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেন। পরবর্তীতে আপিল করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি তার প্রার্থিতা ফিরে পান।
এত কাঠখড় পুড়িয়ে প্রার্থিতা ফিরে পাওয়ার পরও নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে নাছির উদ্দিন হাজারী বলেন, "দলের প্রতি আমার অটুট আনুগত্য রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই আমি মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। আমি এই নির্বাচনে দলের মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানকে পূর্ণ সমর্থন জানাচ্ছি।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।