এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সীমান্ত এলাকা থেকে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
রবিবার (২০ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে ঢুকে বিশেষ এ অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফুড সাপ্লিমেন্ট ক্যাপসুল, উন্নতমানের কসমেটিকস সামগ্রী, বিভিন্ন প্রকার ট্যাবলেট ও সিরাপ আটক করা হয়।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে ২৫,৫৩৬ পিস ফুড সাপ্লিমেন্ট ক্যাপসুল, ৬৩৮ পিস উন্নতমানের কসমেটিকস সামগ্রী, ৬১৬ পিস বিভিন্ন প্রকার ট্যাবলেট এবং ৫৭৩ পিস বিভিন্ন ধরনের সিরাপ। এসব মালামালের বাজারমূল্য প্রায় ১ কোটি ৮৫ লাখ ২১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
উদ্ধারকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানায় ২৫ বিজিবি। আইন-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ১ অক্টোবর, ২০২৬
ভারত | ১ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১ অক্টোবর, ২০২৬
বাণিজ্য | ১ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।