এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শিশুদের নিরাপদ রাখা শুধু আমাদের দায়িত্ব নয়, এটি সবারই সম্মিলিত নৈতিক অঙ্গীকার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়িতে শিশু সুরক্ষা নিশ্চিতকরণে কার্যকর পদক্ষেপ জোরদার করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর এরিয়া প্রোগ্রাম (এপি)-এর যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাজমিন আলম তুলি। তিনি তাঁর বক্তব্যে শিশুদের অধিকার রক্ষা এবং সুরক্ষায় সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এপি ম্যানেজার প্রকাশ চাম্বুগং, রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হুয়ূনকবীর, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ এবং ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা। এছাড়াও বিভিন্ন উচ্চ ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কমিউনিটি ফ্যাসিলিটেটর (সিএফ), ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (ভিডিএস) সদস্যবৃন্দ, চাইল্ড ওয়েলবিয়িং অর্গানাইজেশন (সিডব্লিউবিও) প্রতিনিধিগণ এবং পার্টনার প্রোগ্রাম ম্যানেজার উশাইম্যা মারমাসহ স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।
উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, শিশু সুরক্ষা বিষয়ক কার্যক্রমে সফল হতে হলে সরকারি ও বেসরকারি অংশীজনদের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। বিশেষ করে শিশু অধিকার রক্ষা, শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এছাড়া শিশুদের প্রতি যেকোনো সহিংসতার অভিযোগ ও প্রতিবেদন ব্যবস্থাপনাকে আরও গতিশীল করার তাগিদ দেওয়া হয়।
বক্তারা আরও উল্লেখ করেন যে, শিশু সুরক্ষায় নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং কমিউনিটি প্রতিনিধিদের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা থেকে সবাই এগিয়ে এলে রোয়াংছড়ি উপজেলা শিশুদের জন্য একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাঙ্গামাটি | ১১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১১ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১১ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।