এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে দায়িত্ব পালনকালে ইন্তেকালকারী পোলিং অফিসার মো. মুজাহিদুল ইসলামের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। ২৩ ফেব্রুয়ারি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান মরহুমের পরিবারের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সরাইল উপজেলার ৫১ নম্বর ভোটকেন্দ্র (সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়াম) পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন মো. মুজাহিদুল ইসলাম। কর্তব্যরত অবস্থায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সকাল ৮:০০ ঘটিকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আর্থিক সহায়তা প্রদানকালে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তাদের ধৈর্য ধারণের শক্তি দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছে। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
অক্টোবর ৯, ২০২৫
মার্চ ১৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাঙ্গামাটি | ১১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১১ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১১ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।