এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
টানা ভারী বর্ষণে বান্দরবানের থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লিকরি সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে বাকলাইপাড়া আর্মি ক্যাম্প–প্রাতাপাড়া সড়ক, বাকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং ২৩ কিলোমিটার এলাকাসহ বেশ কয়েকটি স্থানে সড়ক যোগাযোগ আংশিকভাবে বিঘ্নিত হয়েছে। দুর্যোগের এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সচল করতে উদ্ধার তৎপরতা শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (১১ জুলাই ২০২৬) দিনব্যাপী পাহাড় ধস কবলিত এলাকাগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা স্থানীয় পাড়াবাসীকে সঙ্গে নিয়ে সড়ক সচল করার কাজে নেমে পড়েন। কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে তারা সড়কগুলোতে জমে থাকা মাটি ও উপড়ে পড়া গাছপালা অপসারণের কাজ শুরু করেন। বাকলাইপাড়া আর্মি ক্যাম্প–প্রাতাপাড়া সড়কে যান চলাচল দ্রুত স্বাভাবিক করতে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাশাপাশি ১৭ ইসিবি ব্যাটালিয়নও সার্বিক সহায়তা প্রদান করছে।
এদিকে, সড়কের ২৩ কিলোমিটার এলাকার ঝুঁকিপূর্ণ অংশে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে যানবাহন চলাচল নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন সেনাসদস্যরা। পাশাপাশি বাকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথে সৃষ্ট পাহাড় ধসের মাটি দ্রুত সরিয়ে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে তারা পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছেন। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়ক যোগাযোগ দ্রুত স্বাভাবিক করতে সেনাবাহিনীর এই উদ্ধার তৎপরতা ও প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সেপ্টেম্বর ২৯, ২০২৫
মার্চ ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাঙ্গামাটি | ১১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১১ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১১ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।