রোয়াংছড়িতে প্রথমবার পার্বত্য মন্ত্রীর আগমন: সাজসাজ রব ও ব্যাপক প্রস্তুতি

সাথোয়াই অং মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি, বান্দরবানঃ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৮ এএম
শেয়ার করুন:
রোয়াংছড়িতে প্রথমবার পার্বত্য মন্ত্রীর আগমন: সাজসাজ রব ও ব্যাপক প্রস্তুতি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিংপ্রু জেরীর প্রথমবারের মতো রোয়াংছড়ি সফরকে ঘিরে গোটা উপজেলাজুড়ে বইছে উৎসবমুখর পরিবেশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) মন্ত্রীর আগমনকে স্বাগত জানাতে উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

সফরটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে অনুষ্ঠানস্থল প্রস্তুত, সার্বিক সাজসজ্জা, অভ্যর্থনা আয়োজন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রথমবার কোনো পার্বত্য মন্ত্রীর এই আগমন ঘিরে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক-সামাজিক মহলেও দেখা দিয়েছে বাড়তি উৎসাহ-উদ্দীপনা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরকালে মন্ত্রী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়ন ও বাস্তবায়নে নির্মিত ঐতিহ্যবাহী কচ্ছপতলী বাজারের নবনির্মিত ‘বাজার শেড ভবন’ উদ্বোধন করবেন। 

উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা জানিয়েছেন, মন্ত্রীর সফরসূচি যথাসময়ে বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি প্রায় চূড়ান্ত করা হয়েছে। মন্ত্রীর এই সফরকে ঘিরে স্থানীয় জনগণের মাঝে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হওয়ার নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।