এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ২নং মথুরাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফরজ উল্লাহর পক্ষে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী পোস্টার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) মথুরাপুর বাজার থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র তারাগুনিয়া বাজার পর্যন্ত এ কর্মসূচি পরিচালিত হয়। দিনব্যাপী কর্মসূচিতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ও জনসমাগমপূর্ণ এলাকায় সাধারণ ভোটার, ব্যবসায়ী এবং পথচারীদের হাতে প্রার্থীর নির্বাচনী পোস্টার পৌঁছে দেওয়া হয়। এ সময় প্রার্থীর সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন এবং মোঃ ফরজ উল্লাহর পক্ষে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফরজ উল্লাহর নির্বাচনী পোস্টারে ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে নানামুখী প্রতিশ্রুতির কথা তুলে ধরা হয়েছে। এতে স্থানীয় সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লার হাত ধরে ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি ইউনিয়ন পরিষদকে একটি কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা, জন্মনিবন্ধনসহ সকল প্রকার নাগরিক সেবা সহজলভ্য করা এবং সাধারণ মানুষের প্রশাসনিক ভোগান্তি দূর করার অঙ্গীকার করা হয়েছে।
এছাড়া পোস্টারে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তার জন্য বিশেষ ফাউন্ডেশন গঠন, অসচ্ছল রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান, গ্রামীণ রাস্তাঘাটের টেকসই সংস্কার ও উন্নয়ন এবং তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বেগবান করার সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরা হয়েছে।
পোস্টার বিতরণকালে প্রার্থীর সমর্থক ও আয়োজকেরা বলেন, "মোঃ ফরজ উল্লাহ ইউনিয়নের প্রতিটি মানুষের দুঃখ-কষ্ট ও প্রত্যাশার কথা হৃদয় দিয়ে উপলব্ধি করেন। তিনি নির্বাচিত হলে জনগণের মতামতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মথুরাপুরকে একটি আধুনিক ও নাগরিক অধিকার নিশ্চিত করা মডেল ইউনিয়নে রূপান্তর করবেন।"
কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাজারের ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রার্থীর বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মথুরাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ক্রমেই বাড়ছে। এরই ধারাবাহিকতায় মথুরাপুর থেকে তারাগুনিয়া বাজার পর্যন্ত এ জোরালো গণসংযোগ ও পোস্টার বিতরণের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে ফরজ উল্লাহর পক্ষে বাড়তি উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
জুলাই ২, ২০২৬
নভেম্বর ১৮, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।