কুষ্টিয়ার দৌলতপুরে রাস্তার পাশ থেকে তাজা ককটেল উদ্ধার

দৌলতপুর প্রতিনিধিঃ মোঃ হারুন অর রশীদ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩২ পিএম
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে রাস্তার পাশ থেকে তাজা ককটেল উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে একটি পাকা রাস্তার পাশ থেকে লাল টেপে মোড়ানো তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর এলাকা থেকে ককটেলটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সিরাজনগর এলাকার পাকা রাস্তার পাশে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দা মতিউর রহমান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি দ্রুত দৌলতপুর থানা-পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে লাল টেপে মোড়ানো বস্তুটি অবিস্ফোরিত তাজা ককটেল হিসেবে শনাক্ত করে এবং নিরাপদে উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মতিউর রহমান জানান, "সকালে বাড়ির পাশের রাস্তায় লাল টেপ মোড়ানো একটি বস্তু পড়ে থাকতে দেখে আমার সন্দেহ হয়। পরে ঝুঁকি না নিয়ে আমি পুলিশকে খবর দিই। পুলিশ এসে সেটি ককটেল হিসেবে শনাক্ত করে উদ্ধার করে নিয়ে যায়।"

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সিরাজনগর এলাকা থেকে একটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এটি সেখানে ফেলে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।