দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্যসহ ৪ জনের কারাদণ্ড

দৌলতপুর প্রতিনিধিঃ মোঃ হারুন অর রশীদ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৮ পিএম
শেয়ার করুন:
দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্যসহ ৪ জনের কারাদণ্ড

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বর্ডার গার্ড বাংলাদেশের (৪৭ বিজিবি) যৌথ অভিযানে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। 

বুধবার (দিনভর) উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। 

আটককৃত ব্যক্তিরা হলেন—পিয়ারপুর ইউনিয়নের শেরপুর গ্রামের মৃত সামাদের ছেলে ও ইউপি সদস্য মো. পাঞ্জু মেম্বার (৪৭), খলিশাকুন্ডি ইউনিয়নের খলিশাকুন্ডি গ্রামের আজির উদ্দিনের ছেলে মো. জিনারুল ইসলাম, একই গ্রামের মৃত আব্দুল বাছিদের ছেলে মোশাররফ হোসেন এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ গ্রামের মো. ফেন্টুর ছেলে মো. সনিরুল ইসলাম (২৫)।

অভিযান শেষে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ মাদক সেবন ও বিক্রির দায়ে তাদের দণ্ডাদেশ দেন। এর মধ্যে ইউপি সদস্য মো. পাঞ্জু মেম্বারকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া বাকি তিনজনকে এক মাস করে কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ জানান, মাদক নির্মূলের পাশাপাশি চুরি, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধ দমনে উপজেলা প্রশাসনের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।