এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বিভিন্ন উপজেলায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধ ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এ অভিযানে ১৬৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দুজনকে পুরোনো মামলায় এবং নয়জনকে ৩৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি ১৫২ জনকে ভবিষ্যতে অপরাধে না জড়ানোর শর্তে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার। এর আগে মঙ্গলবার দিনব্যাপী জেলার বিভিন্ন থানা এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় কিশোর অপরাধের বিস্তার রোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং কিশোরদের বিপথগামিতা থেকে ফিরিয়ে আনতে এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
থানাভিত্তিক অভিযানের তথ্য:
হাতিয়া থানা: সবচেয়ে বেশি ৬৯ জনকে আটক করা হয়। এদের মধ্যে পুরোনো মামলায় ২ জন এবং ৩৪ ধারায় ৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি ৬২ জনকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।
সুধারাম মডেল থানা: মোট ২৮ জনকে আটক করা হয়। এর মধ্যে ৪ জনকে ৩৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বাকি ২৪ জনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানা: আটক ৩৭ জনের সবাইকেই মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
সেনবাগ থানা: ৯ জনকে মুচলেকায় পরিবারের জিম্মায় দেওয়া হয়।
চরজব্বর থানা: আটক ৭ জনকে মুচলেকা নিয়ে ছাড়া হয়েছে।
সোনাইমুড়ী ও কবিরহাট থানা: উভয় থানায় ৫ জন করে মোট ১০ জনকে মুচলেকায় মুক্তি দেওয়া হয়।
কোম্পানীগঞ্জ থানা: আটক ৩ জনকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার বলেন, “কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে জেলা পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কেবল আইনের প্রয়োগ নয়, কিশোরদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিসহ সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে ব্যাপক সামাজিক সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।