এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকের বিরুদ্ধে এবার মাঠে নেমেছে প্রশাসন, পুলিশ, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত টাস্কফোর্স। উপজেলার চার এলাকায় একযোগে পরিচালিত অভিযানে গাঁজা ও ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে মাজদিয়াড়, জয়রামপুর, মহিষকুন্ডি ও ক্রফোর্ডনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। অভিযানে জব্দ করা হয় ৩০০ গ্রাম গাঁজা ও ইয়াবা।
অভিযানে আটক চারজন হলেন—আব্দুল্লাহ আল মামুন (২৪), ফজর (৪০), আলাল (৩৫) ও মেহেদী হাসান (৩৫)। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক মো. আসলাম হোসেন জানান, মাদকের বিস্তার রোধ ও দৌলতপুরকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের এই সমন্বিত অভিযানে দৌলতপুরে মাদক কারবারিদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। তবে স্থানীয়দের দাবি, শুধু অভিযান নয়—মাদকের মূল সরবরাহকারী ও পৃষ্ঠপোষকদের শনাক্ত করে আইনের আওতায় আনা গেলে তবেই মাদক নির্মূলে কার্যকর ফল মিলবে।
মার্চ ১৭, ২০২৫
ফেব্রু ৬, ২০২৪
ফেব্রু ১৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।